২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ জুলাই ২০২০ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪১ হিজরি

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার করোনা আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত শীর্ষে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২০ । ১১:৩০ সকাল

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ৪৭ হাজার বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

মহামারী শুরু হওয়ার পর একদিনেই এটিই সবচেয়ে বড় সংক্রমণ। তবে এ সংখ্যা শিগগিরই দ্বিগুণ হয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির সরকারের সংক্রামকবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ।

ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও আরিজোনাকে প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল হিসেবে দেখা গেছে। এসব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

মার্কিন সিনেট কমিটিকে দেশটির ন্যাশনাল ইনস্টিটিউটি অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের প্রধান ডা. অ্যান্থনি ফাউসি বলেন, পরিষ্কারভাবেই করোনার ওপর আমাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেই। আমি খুবই উদ্বিগ্ন। কারণ পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যেতে পারে।

ফাউসি বলেন, ভাইরাসের উত্থান থামাতে যথাযথ পদক্ষেপ নেয়া না হলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছাতে পারে। যেসব এলাকায় করোনার উত্থান ঘটছে, সেসব এলাকায় কেবল নজর দিলেই চলবে না। এটি পুরো দেশকে ঝুঁকিতে ফেলে দিয়েছে।

তিনি বলেন, টিকা উদ্ভাবনের ক্ষেত্রে কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। যদিও প্রথম দিকের উপাত্তে অনেক সম্ভাবনা দেখিয়েছিল। আশা রাখি– আগামী বছরের শুরুতে টিকার ডোজ সুলভ।

রয়টার্সের হিসাব বলছে, জুনে অন্তত ১০টি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। যার মধ্যে টেক্সাস ও ফ্লোরিডা রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন