২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ জুলাই ২০২০ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪১ হিজরি

রাউজানে আইসোলেশন সেন্টারে অর্ধ লক্ষ টাকার সুরক্ষা সামগ্রী দিয়েছেন মুকার দিঘীর পাড়া নবীন সংঘ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২০ । ১:৪৬ দুপুর

রাউজান প্রতিনিধি :রাউজানের সাংসদপুত্র,বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় গঠিত আইসোলেশন সেন্টারের জন্য ৫০ হাজার মূল্যোর সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন রাউজানের সামাজিক সংগঠন মুকার দিঘীর পাড়া নবীন সংঘ।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের হাতে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা যুব লীগের সি.সহ সভাপতি মফজল হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগ’র সভাপতি জিল্লুর রহমান মাসুদসহ সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র নেতৃবৃন্দরা।

২৪ঘণ্টা/এন /আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন