২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ জুলাই ২০২০ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪১ হিজরি

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২০ । ৭:১৯ রাত

খাগড়াছড়ি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মারিশ্যা ২৭ বিজিবি জোনের উদ্যোগে স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক দল গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবার পাশাপাশি করোনা পরিস্থিতির এ সময়ে মানসিক স্বাস্থ্যের প্রতি নজর রাখার পরামর্শ দেন। এছাড়া গর্ভবতী মায়েদের মানবিক সহায়তা দেয়া হয়।

এ সময় মারিশ্যা ২৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আনোয়ার হোসেন ভূইয়ার ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক মেজর উম্মে হাবিবা আসমা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন