২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ জুলাই ২০২০ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪১ হিজরি

রাউজানে লোকনাথ গীতা সংঘের পুরোহিতদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার সামগ্রী প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২০ । ৭:০১ রাত

রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজানের উত্তর গুজরা জয় বাবা লোকনাথ গীতা সংগের পুরোহিতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়। ১ জুলাই বুধবার রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটায় রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর ব্যবস্হাপনায় ও

রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি জমির উদ্দিন পারভেজ এর সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার লোকনাথ গীতা সংগের পুরোহিতদের মাঝে প্রদান করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি , উপজেলা যুবলীগের সহ সম্পাদক সাবের হোসেন, যুবলীগ নেতা হুমায়ন কবির কাঞ্চন , রাউজান উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, অনিক ভট্টাচার্য, ইমন, অপু, জুয়েল, মুবিন তৌহিদ রাফি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৪ঘণ্টা/এন /আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন