২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ জুলাই ২০২০ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪১ হিজরি

লোহাগাড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২০ । ১০:৪৯ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বশির আহমদ (৫৩) নামের এক বৃদ্ধের।

বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়াস্থ বার আউলিয়া মাজারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত বশির উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়ার মৃত আলী আহমদের পুত্র।

স্থানীয় পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জহির উদ্দিন ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ঘটনারদিন বশির আহমদ জোহরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এমন সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি মারাত্বকভাবে আহত হন। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশংকাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। একইদিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় চেয়ারম্যান মো: জহির উদ্দিন আরো জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা মোটর সাইকেলটি আটক করেন। বর্তমানে মোটরসাইকেলটি আমার ইউনিয়ন পরিষদে আছে। তবে চালক পালিয়ে গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত জানান, এ ঘটনার বিষয়ে কেউ আমাকে জানায়নি।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন