২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২০ www.24ghonta.news১৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১২ জিলকদ ১৪৪১ হিজরি

এক দিনে দেশে রেকর্ড করোনা শনাক্ত ৪০১৯,মৃত্যু ৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ । ২:৪৪ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৪০১৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯২৬ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৯৪৭ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮৩৬২ টি। এছাড়া নতুন করে ৪৩৩৪ জন সহ মোট সুস্থ হয়েছেন ৬৬৪৪২ জন। মৃত্যুবরণ করা ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন