২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২০ www.24ghonta.news১৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১২ জিলকদ ১৪৪১ হিজরি

রাউজানে ৫০ শয্যাবিশিষ্ট আইসোলেশন সেন্টার পরিদর্শন করলেন সাংসদ ফজলে করিম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ । ৭:০৫ রাত

রাউজান প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর স্বাস্থ্য কেন্দ্রে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার পরিদর্শন করলেন রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
২ জুলাই বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে পরিপূর্ণ আইসোলেশন সেন্টারে যাতে সকল সুযোগ-সুবিধা বিদ্যমান থাকে সেভাবে আইসোলেশন সেন্টারটি গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আমার পুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে রাউজানে পরিপূর্ণ আইসোলেশন সেন্টার গড়ে তোলার কাজে মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছে সেজন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি চাই সকলের প্রচেষ্টায় এ্যাম্বুলেন্স সুবিধাসহ একজন করোনা আক্রান্ত রোগী সকল সুযোগ-সুবিধা এখানে পাবেন। এই আইসোলেশন সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স নিয়োজিত থাকবে। আমরা চাই আক্রান্ত কেউ যেন চিকিৎসাসেবা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়।
এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সি. সহকারী কর্মকর্তা (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ, উপজেলা পরিবার কল্যাণ ককর্মকর্তা নিক্সন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সুকুমার বড়ুয়া, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাঁশি, বি এম জসিম উদ্দিন হিরু, সৈয়্যদ অাব্দুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, পৌর কাউন্সিলর শওকত হাসান, দীলিপ চৌধুরীসহ

উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সাংসদ ফজলে করিম চৌধুরী আইসোলেশন সেন্টারটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

২৪ঘণ্টা /এন /আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন