২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ জুলাই ২০২০ www.24ghonta.news১৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৩ জিলকদ ১৪৪১ হিজরি

দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩১১৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২০ । ২:৪৪ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৩১১৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৬৮ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭৮১ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪৬৫০ টি। এছাড়া নতুন করে ১৬০৬ জন সহ মোট সুস্থ হয়েছেন ৬৮০৪৮ জন। মৃত্যুবরণ করা ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১০ জন মহিলা।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন