২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ জুলাই ২০২০ www.24ghonta.news১৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৩ জিলকদ ১৪৪১ হিজরি

সিটি গেইটে লরীর ধাক্কায় সলিমপুর আ.লীগ নেতা মোস্তাকিম নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২০ । ৫:০৮ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি:নগরীর সিটি গেইট এলাকায় সড়ক দূর্ঘটনায় সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মোস্তাকিম (৫৫) নিহত হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর

আকবারশাহ থানার সিটি গেইটের সন্নিকটে সিডিএ এক নাম্বার এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ফৌজদারহাট দুল্লভের বাড়ির মরহুম আবদুল মোনাফের প্রথম পুত্র। বিষয়টি নিশ্চিত করে সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটন বলেন, নিজ এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি মোটর সাইকেল যোগে শহরে শশুড়বাড়ী যাওয়ার পথে সিডিএ এক নম্বর এলাকায় একটি লরীর ধাক্কায় গুরুত্ব আহত হয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে সড়ক দূর্ঘটনায় আওয়ামীলীগ নেতা নিহতের ঘটনায় শোক জ্ঞাপন করেছেন চট্টগ্রাম সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন, জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে করিম চৌধুরী নিউটনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

২৪ঘণ্টা/আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন