২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ জুলাই ২০২০ www.24ghonta.news২০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৪ জিলকদ ১৪৪১ হিজরি

বর্ষার পানির স্রোতে ভেঙে গেল পাকা রাস্তা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২০ । ১১:৩৩ সকাল

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি : গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের জালালী মৌজায় পানির স্রোতে ভেঙ্গে গেছে পাকা রাস্তা। এতে চলাচল করতে চরম অসুবিধায় পড়েছেন জালালী ও আরাজী মৌজার পাঁচ হাজার মানুষ।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার (৩ জুলাই) সেখানে একটি কালভাট ছিল কিন্তু গত দুই বছর আগে জনৈক মোজাম্মেল হক কালভাটের পিছনে ১২ শকত জমি ক্রয় করে বাড়ী নির্মান করে।

কালভাটটি বন্ধ করে দেওয়ায় গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে ওই এলাকায় বন্যার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি পাকা রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে বিপরিত পাশের চলাচলের রাস্তাটি পানির স্রোতে ভেঙ্গে যায়।পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকার যাতায়াতের চরম ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা ও যাতায়াতের রাস্তাটি পুনঃনির্মাণে সরকারের নিকট সহযোগিতা কামনা করেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন