২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ জুলাই ২০২০ www.24ghonta.news২০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৪ জিলকদ ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে সরকারি চাল মজুদ সন্দেহে দোকান সিলগালা, মালিক লাপাত্তা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২০ । ৬:২৯ সন্ধ্যা

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নিজাম স্টোর নামে একটি পেঁয়াজ-আলুর আড়ৎ ঘরে সরকারি চাল মজুদ থাকা সন্দেহে দোকান সিলগালা করা হয়েছে। তবে অভিযানের খবর শুনে লাপাত্তা দোকান মালিক নিজাম।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর বাজারের ধানহাটা এলাকায় অভিযান চালিয়ে এ সিলগালা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, লক্ষ্মীপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল কবির টিটু, পরিদর্শক মাইন উদ্দিন, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ বাপ্পী।

এর আগে বিকেলে থেকে মজুদকৃত সরকারী চাল/গম উদ্ধারের অভিযানে নামে পুলিশ প্রশাসন। তবে রাতে ঘটনাটি ম্যানেজের চেষ্টাও চালায় অভিযুক্ত নিজামের লোকজন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, গোপন সংবাদে খবর পাওয়া যায়, বাজারের ধানহাটা ওই দোকানটিতে সরকারি চাল মজুদ করা হয়েছে। এর ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। তবে এর আগেই দোকান বন্ধ করে মালিক নিজাম লাপাত্তা হয়ে যায়। এতে দোকান তল্লাশী করা সম্ভব হয়নি। তবে সরকারী চাল সন্দেহ থাকায় আপতত দোকানটি সিলগালা করে দেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন