২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ জুলাই ২০২০ www.24ghonta.news২০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৪ জিলকদ ১৪৪১ হিজরি

লোহাগাড়ায় যাত্রীবেশে ইয়াবা পাচার : গ্রেফতার দুই মাদক বিক্রেতা কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২০ । ৭:২১ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসে করে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক বিক্রেতাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

৪ জুলাই (শনিবার) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

এর আগের দিন শুক্রবার রাতে লোহাগাড়া থানা পুলিশ তাদেরকে আটক করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল- সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর ভূইয়া বাড়ীর মৃত ইউসুফ মেস্ত্রীর পুত্র মুহাম্মদ ইয়াছিন আরফাত (২০) ও চন্দনাইশ উপজেলার দোহাজারী চাগাচরের মতলব বাড়ীর মোহাম্মদ ইউনুছের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৯)।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জুলাই (শুক্রবার) রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেন।

আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার ইয়াবা বিক্রেতা বলে স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আজ ৪ জুলাই দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন