২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ জুলাই ২০২০ www.24ghonta.news২০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৪ জিলকদ ১৪৪১ হিজরি

পটিয়ায় অস্ত্র-ইয়াবা সহ ছিনতাইকারী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ জুলাই, ২০২০ । ১০:৫৩ রাত

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় দেশীয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ ছিনতাইকারীর প্রধান হোতা রাশেদুল ইসলাম ওরফে রাসেল প্রকাশ গুলি রাজু  (২৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকালে পটিয়া পৌরসদরের ইন্দ্রপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজু পটিয়া পৌরসদরের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জাফর আহমদের পুত্র। তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে গুলি রাসেল পটিয়া পৌর এলাকা ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের পাশাপাশি পটিয়াতে বেড়েছে চুরি, ছিনতাই। ছিনতাই চক্রের মূল হোতা গুলি রাসেলকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে যারা জড়িত ছিল তাদের নাম, ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। শীঘ্রই অভিযানের মাধ্যমে তাদেরকেও গ্রেফতার করা হবে। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের রেকর্ড করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/সনজয়

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন