২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২২ সফর ১৪৪১ হিজরি

রণজিৎ রক্ষিতের প্রয়াণ দিবস উপলক্ষে বোধনের দুইদিনের স্মরণানুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ । ৮:৪৯ রাত

দেশবরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের প্রথম প্রয়াণ দিবসে ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ শিরোনামে ২ দিনের স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

আগামী ২৯ অক্টোবর মঙ্গলবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘কাকুর ডায়রি’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় দুদিনব্যাপী আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হবে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে রণজিৎ রক্ষিতের প্রিয় কবিতার আবৃত্তি ‘কাকুর ডায়রি’।

দ্বিতীয় দিন ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নন্দনকাননস্থ ফুলকি-তে থাকবে প্রদীপ প্রজ্বালন, রণজিৎ রক্ষিতকে নিয়ে স্মৃতিচারণা ও তাঁকে নিবেদিত কবিতা আবৃত্তি।

দুইদিনের আয়োজনে অংশ নিবেন কবি-সাহিত্যিকসহ আবৃত্তিশিল্পীরা।

শ্রদ্ধা ও ভালোবাসায় রণজিৎ রক্ষিত স্মরণ আয়োজনে সবার উপস্থিতি কামনা করেছেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন