২৪ ঘন্টা নিউজ
রবিবার ৫ জুলাই ২০২০ www.24ghonta.news২১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৫ জিলকদ ১৪৪১ হিজরি

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ জুলাই, ২০২০ । ৪:৫৯ বিকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে লাইন স্থাপন কাজের ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন তিনি।

বৈশ্বিক করোনা মহামারীতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেন্ট্রাল অক্সিজেন লাইন প্রদান করেন ডা: হারুন- হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইপস্ পরিবার)।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো, এমরান, সহকারি কমিশনার ( ভুমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ডা: ফারজানা আকতার, থানা অফিসার ইনচার্জ মো, আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আবু শাহদাত, ইবস্ পরিবারের সদস্য মো: শোয়েব, পৌরসভা প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এস এম জসিম, কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, হামিদুল হক মন্নান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, শফিউল আলম, যুবলীগ নেতা আব্দুল মান্নান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান, সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজু দে, মো. সেকান্দর আলম বাবর, দেবাশীষ বড়ুয়া রাজু উপস্থিত ছিলেন।

সভায় সাংসদ মোছলেম উদ্দিন আহমদের উদ্যোগে করোনা আক্রান্ত মৃতব্যক্তিদের সৎকারে সহযোগীতাকারী উপজেলা গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া এন মোহাম্মদ প্লাস্টিকের সৌজন্যে করোনায় আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়।

২৪ ঘণ্টা/এম আর/পূজন

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন