২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ জুলাই ২০২০ www.24ghonta.news২৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৮ জিলকদ ১৪৪১ হিজরি

পাপুলের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তদন্ত হচ্ছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২০ । ৪:১৫ বিকাল

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম পাপুলের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তদন্ত হচ্ছে উল্লেখ করে দোষী সাব্যস্ত হলে তাঁর সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাওয়ারও আভাস দিয়েছেন।

তিনি বলেন, ‘সে (পাপলু) কুয়েতের নাগরিক কি-না, সে বিষয়ে কুয়েতের সাথে আমরা কথা বলছি। আর যদি এটা হয়, তার পদটি খালি করে দিতে হবে। সবকিছু আইন অনুযায়ী চলবে।’

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ জাতীয় সংসদে বিএনপি’র সংসদ সদস্য হারুনুর রশীদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ সংক্রান্ত বক্তব্য প্রদানের প্রেক্ষিতে একথা বলেন।

কুয়েতে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলুকে সম্প্রতি সেদেশে গ্রেফতার করা হয়।

পাপুল বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (পাপুল) কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। সে আমাদের নমিনেশন চেয়েছিল আমি কিন্তু তাকে নমিনেশন দেইনি। কিন্তু সে স্বতন্ত্র ইলেকশন করে এসেছে।’

তিনি বলেন, ‘ওই আসনটি আমরা জাতীয় পার্টিকে দিয়েছিলাম। জাতীয় পার্টির যে নমিনেশন পেয়েছিল, সে ইলেকশন করেনি। এর ফলে ওই লোকটি জিতে আসে। এরপর তার ওয়াইফ (সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম), সেও যেভাবেই হোক (সংরক্ষিত আসনের সংসদ সদস্য) হয়ে আসে।
কাজেই এখানে আমাদের করার কিছু নেই।’

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন