২৪ ঘন্টা নিউজ
বুধবার ৮ জুলাই ২০২০ www.24ghonta.news২৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৮ জিলকদ ১৪৪১ হিজরি

লোহাগাড়ায় চুরি হওয়া ট্রাক পিরোজপুর থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২০ । ৪:২২ বিকাল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের পুরাতন থানা এলাকায় চুরি হওয়া একটি ট্রাক পিরোজপুর জেলা সদর এলাকা থেকে উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

এ সময় ট্রাক চুরির অভিযোগে শরীফুল ইসলাম (২৭) নামের এক চোরকে আটক করা হয়েছে।

৮ জুলাই (বুধবার) দুপুর ১২টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্য্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংকালে এ সফল অভিযানের তথ্যাদি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।

আটক চোর শরীফুল ইসলাম খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ইসলামপুর এলাকার রহিম উল্লাহর পুত্র। সে একজন পেশাদার চোর এবং আন্ত: জেলা ট্রাক চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ ব্রিফিংকালে জানান, গত ২৯ জুন রাতে লোহাগাড়া উপজেলা সদরের পুরাতন থানা এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। এর পরেরদিন ট্রাকটির মালিক মিজানুর রহমান বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তকাজ শুরু করে। ট্রাকটি উদ্ধার ও চোর ধরতে মাঠে নেমে পড়ে পুলিশ।

গত ৫ জুলাই রাতে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম চট্টগ্রাম নগরীর ২ নাম্বার গেইট এলাকায় টানা কয়েকদফা অভিযান চালিয়ে প্রথমে পেশাদার ট্রাক চোর চক্রের সদস্য শরীফুলকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ট্টাকটি চুরি করার তথ্য স্বীকার করে। পরে সে চুরি হওয়া ট্রাকটি পিরোজপুর জেলার সদর থানাধীন পানির ট্যাংকি এলাকায় রেখে এসেছে বলে তথ্য দেয়।

পুলিশ তার দেয়া তথ্য অনুযায়ী সেখানে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে মঙ্গলবার রাতে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসে। আজ বুধবার দুপুরে আটক ট্টাক চোর শরিফুল ইসলামকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন