২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২০ www.24ghonta.news২৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৯ জিলকদ ১৪৪১ হিজরি

উখিয়ায় বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত, তিন লাখ ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ । ১১:১৫ সকাল

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচার করতে গিয়ে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা ইয়াবাকারবারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে তিন লাখ ইয়াবা, দেশীয় তৈরি দুইটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, তুমব্রু রোহিঙ্গা শিবিরের মৃত জুলুর মলুকের ছেলে নুর আলম (৪৫), বালুখালী ক্যাম্পের মো. হামিদ (২৫) ও কুতুপালংয়ের নাজির হোসেন (২৫)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে তুলাতলী সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন