২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২০ www.24ghonta.news২৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ১৯ জিলকদ ১৪৪১ হিজরি

সরকার সকল শিক্ষার্থীকে অনলাইনে পাঠ গ্রহণের আওতায় আনতে চায়:চসিক মেয়র

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ । ৮:৩৩ রাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন,করোনা মহামারি দেশের শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষকে দাবিয়ে রেখেছে। তাই এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও একেবারে হাত-পা গুটিয়ে শিক্ষার্থীদের বসে থাকতে হবে না। প্রযুক্তি তাদেরকে এই আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় যে শক্তি ও ক্ষমতা দিয়েছে তাকে ব্যবহার করে শিক্ষা পাঠ গ্রহণ চালিয়ে যেতে সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন তাকে পালন ও অনুসরণ করতে পারলে শিক্ষার্থীরা নিজেদের তৈরী করে নিতে পারবে। তবে এটাও ঠিক শিক্ষার্থীদের একটি বড় অংশ এবং যে পরিবারগুলো দারিদ্রসীমার নিচে তাদের প্রযুক্তিগত সুবিধা ভোগ করারমত সামর্থ নেই। স্বাভাবিক অবস্থায়ও শিক্ষাপাঠ গ্রহণ বা অধ্যয়ন প্রযুক্তিনির্ভর। ইন্টরনেট এক্ষেত্রে একটি সবচেয়ে কার্যকর ব্যবস্থা। সরকার চিন্তা করছেন ইন্টারনেটের গতিকে অধিকতর দ্রুত করতে এবং এই ইন্টারনেটের আওতায় শিক্ষার্থীদের পাঠ গ্রহণে আনা।

তিনি আরো বলেন, আজকের এই সংকট একদিন কেটে যাবে কিন্তু তারপরও এর জের অনেকদিন ধরে থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তখন তাদের যোগ্যতা মেধা ও সক্ষমতা দিয়ে মোকাবেলা করতে পারে সেজন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি নিতে হবে।

আজ অপরাহ্নে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আরবান হোম আনন্দ স্কুলের শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় কাউন্সিলর হাজী নুরুল হক, মেয়রের একান্ত সচিব মোহাম্মাদ আবুল হাশেম, নিউ মার্কেট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, হাজী বেলাল আহমদ, আনিসুর রহমান চৌধুরী, শ্রমীকলীগ নেতা মোহাম্মদ হারুন, মোহাম্মদ মিজান, চর চাক্তাই সিটি কর্পোরেশন স্কুলের প্রধান শিক্ষক মানিক চন্দ্র বৈদ্য, শিক্ষক শান্তা আকতার, এস এম মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন