২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪১ হিজরি

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ । ১১:৫৭ সকাল

বাংলাদেশের জনগণের জন্য আর্থিক সেবাখাতকে আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন তিনি।

এর আগে, যেকোনো মোবাইল একাউন্টের জাতীয় পরিচয় পত্র শনাক্ত করতে ৫ দিন সময় লাগতো। ‘পরিচয়’ এপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই বাছাই করতে সময় লাগে মাত্র এক মিনিট।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ‘আইএসবিএন ও বারকোড’ সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি-পে সেবা এবং টেসিস এর নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেছেন সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন