২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১০ জুলাই ২০২০ www.24ghonta.news২৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২০ জিলকদ ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে সাড়ে সাত হাজার গাছের চারা বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২০ । ৫:৫৮ সন্ধ্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নে ৩৭৫ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বনায়ন প্রকল্প কর্মসূচির আওতায় ওই ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন ৩৭৫ পরিবারের মাঝে সাড়ে ৭ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

গতকাল বিকালে সদর উপজেলা নার্সারী ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এ এস.এম মহি উদ্দিন চৌধুরী, সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) ভারপ্রাপ্ত কর্মকর্তা ছন্দন ভৌমিক, শহিদুল ইসলাম।

বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এ এস এম মহি উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় সদর (নার্সারী রেঞ্জ) ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) যৌথ উদ্যোগে চর রমণী মোহন ইউনিয়নের ৩৭৫ পরিবারের বসতবাড়িতে সাড়ে ৭ হাজার ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/আকাশ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন