২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ জুলাই ২০২০ www.24ghonta.news২৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪১ হিজরি

ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২০ । ৫:০১ সন্ধ্যা

শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেক বচ্চনের পর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্য।

শনিবার জয়া বচ্চন ও ঐশ্বরিয়ার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আজ রোববার ঐশ্বরিয়ার সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

এছাড়া তার আট বছরের কন্যা আরাধ্যরও করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তবে জয়া বচ্চন ও অমিতাভের কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগে গতকাল শনিবার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত জানার পরই পরই অমিতাভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন