২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ জুলাই ২০২০ www.24ghonta.news২৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪১ হিজরি

নিশ্বাসের বন্ধুতে মিলবে সব ধরণের স্বাস্থ্যসেবা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২০ । ৬:১৯ সন্ধ্যা

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকার করোনাকালীন সময়ে স্বাস্থ্য সেবা বঞ্চিত মানুষকে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় গোলাম আলি নাজীর পাড়ার যুবকদের উদ্যোগে গড়ে তোলা হয়েছে “নিশ্বাসের বন্ধু মানুষ মানুষের জন্য” নামক স্বাস্থ্য সেবার বুথ।

“নিশ্বাসের বন্ধু” সংগঠনটি করোনা রোগী ও অসুস্থ রোগীদের জন্য সম্পুর্ণ বিনামুল্যে অক্সিজেন, নেবুলাইজার সেবা বাসায় পৌছে দেওয়া হবে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য সম্পুর্ণ বিনামূল্যে কাফনের কাপড়, দাফনের জন্য পিপিইসহ বিভিন্ন এন্টিসেপ্টি সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

আগামী কাল ১৩ জুলাই সোমবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সংগঠনের কার্য্যলয়ে প্রতিদিন ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম শুরু হবে।

স্থানীয় মোহাম্মদ আবুল মনসুর রুমেল, জামান চৌধুরী শিপলু, নাছির উদ্দীন, গিয়াস উদ্দীন, কাজী পারভেজ, বদরুল হোসেন,আবু বক্কর বাবু, এরশাদ হোসেন, আব্দুল্লাহ, আবুল হাসনাত, এরশাদ মিয়ার নেতৃত্বে পুরো চাঁন্দগাও এলাকা জুড়ে চলছে এ সেবা কার্যক্রম।

কোন ব্যক্তির অক্সিজেন, নেবুলাইজারসহ যে কোন চিকিৎসা সেবার প্রয়োজন হলে গোলাম আলি নাজীর পাড়া, পুলের গোরা, পুরাতন চাঁন্দগাও থানা চট্টগ্রামস্থ অফিসে সরাসরি বা মুঠোফোনে ০১৮১৯-০৩৩৬৮১, ০১৮১৮-০১৬৫২৪, ০১৮১৯-৬২১১২০ যোগাযোগ করলে বাসায় পৌঁছে দেওয়া হবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন