২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ জুলাই ২০২০ www.24ghonta.news২৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪১ হিজরি

লামায় গলায় ফাঁস লাগিয়ে যুবতীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২০ । ৬:৩৪ সন্ধ্যা

লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় বিলকিছ আক্তার (২০) নামের এক যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। বিলকিছ আক্তার মুসলিম পাড়ার বাসিন্দা মৃত মো. শহীদ কারবারীর মেয়ে।

সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিলকিছ আক্তারের সাথে মা, ভাই ও ভাবীর সাথে ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে বাড়ীর পাশের জনৈক মতিনের সেগুন বাগানে গিয়ে গাছের সাথে গলায় ফাঁস দেয়।

স্বজনেরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথে বিলকিছ আক্তার মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/এম আর/রফিক

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন