২৪ ঘন্টা নিউজ
রবিবার ১২ জুলাই ২০২০ www.24ghonta.news২৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২২ জিলকদ ১৪৪১ হিজরি

নকল ডিং ডং চিপস তৈরির কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২০ । ১০:০৭ রাত

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অন্তর্গত বশির শাহ মাজার এলাকায় ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্ট’ কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে এনএসআই চট্টগ্রাম নগর শাখার অফিসাররা উপস্থিত ছিলেন।

আজ রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ওই কারখানায় অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও খাদ্য তৈরির বিষাক্ত কেমিকেল, চিপস তৈরির মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বশির শাহ মাজার এলাকায় একটি কারখানায় অভিযান চালানো হয়।

তিনি বলেন, এসময় মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য ও খাদ্য তৈরির বিষাক্ত কেমিক্যাল, চিপস তৈরির মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়।

মূলত প্রাণের মোড়কে নকল ডিং ডং চিপস তৈরি করছিল। এই অপরাধে কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন