২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১০৭ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৮০ জন এবং উপজেলাগুলোতে ২৭ জন। এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৫৯৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪২ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১ জন এবং উপজেলায় ৪ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৯ টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৯ জন এবং উপজেলায় ৫ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবের (সিভাসু) ফলাফল পাওয়া যায় নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৫ জন এবং উপজেলায় ১৫ জন।
ইমপেরিয়াল হাসপাতালের ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৫ জন এবং উপজেলায় ২ জন।
শেভরণ ল্যাবের ফলাফল পাওয়া যায় নি।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষায় উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৫৯৭ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৭ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১১৫৯৭ জন। এর মধ্যে নগরে ৮০৯৪ জন এবং উপজেলায় ৩৫০৩ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ২, আনোয়ারা ৪, বোয়ালখালী ১, রাঙ্গুনিয়া ৩, রাউজান ৫, ফটিকছড়ি ১, হাটহাজারী ৭, মিরসরাইয় ৩ এবং সীতাকুণ্ড ১ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২১৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫৩ এবং উপজেলায় ৬৩ জন। এছাড়া নতুন ৪২ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯৭ জন।
২৪ ঘণ্টা/এম আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২০ । ৮:৫৮ সকাল