২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ জুলাই ২০২০ www.24ghonta.news২৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৩ জিলকদ ১৪৪১ হিজরি

সাতক্ষীরা সদর আসনের এমপি রবি করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২০ । ১:৪৩ দুপুর

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এমপি রবির পিএস শেখ মাহফুজুর রহমান জানান, করোনাকালীন সময়ে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের মানুষদের সহায়তার পাশাপাশি জনগণকে সচেতন করতে ছুটে বেড়িয়েছেন এমপি মীর মোস্তাক আহমেদ রবি। কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।

তিনি বলেন, এমপি শহরের মুনজিতপুর নিজ বাড়িতে ছিলেন। তবে পরিবার চাইছে ঢাকার বাসায় ফিরে সেখানেই চিকিৎসা গ্রহন করুক। বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বলেন, সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহম্মেদ রবি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। তাকে আইসোলেশানে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন