২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২০ www.24ghonta.news৩০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৪ জিলকদ ১৪৪১ হিজরি

চট্টগ্রামে আরও ১৬৭ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে ১১৭৬৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ । ৮:১০ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৬৭ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯৬ জন এবং উপজেলাগুলোতে ৭১ জন। এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৭৬৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯২ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ১১ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২০ জন এবং উপজেলায় ৫ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবের (সিভাসু) ফলাফল পাওয়া যায় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১ জন এবং উপজেলায় ২৯ জন।

ইমপেরিয়াল হাসপাতালের ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৪ জন এবং উপজেলায় ৭ জন।

শেভরণ ল্যাবে ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৯ জন এবং উপজেলায় ১৫ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষায় উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৫৯৭ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬৭ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১১৭৬৪ জন। এর মধ্যে নগরে ৮১৯০ জন এবং উপজেলায় ৩৫৭৪ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : সাতকানিয়া ১, বাঁশখালী ১, আনোয়ারা ৫, চন্দনাইশ ১৩, পটিয়া ৪, বোয়ালখালী ৫, রাঙ্গুনিয়া ২, রাউজান ১৫, ফটিকছড়ি ১২, হাটহাজারী ৭, সন্দ্বীপ ২, মিরসরাই ২ এবং সীতাকুণ্ড ২ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২১৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫৩ এবং উপজেলায় ৬৩ জন। এছাড়া নতুন ১৭ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪১৪ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন