২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২০ www.24ghonta.news৩০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৪ জিলকদ ১৪৪১ হিজরি

চট্টগ্রামে করোনায় নারী চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ । ৪:২৫ বিকাল

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডা. সুলতানা লতিফা জামান আইরিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম মুইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘সকালে ডা. আইরিন জামানের মৃত্যুর যে সংবাদ ছড়িয়েছিল সেটা ভুল ছিল। তখনো তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তবে ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল। পরে দুপুর ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।চট্টগ্রামে করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত আট চিকিৎসকের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন