২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ জুলাই ২০২০ www.24ghonta.news৩১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ২৫ জিলকদ ১৪৪১ হিজরি

চট্টগ্রাম বন্দরের শেডে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০ । ৭:৪০ রাত

চট্টগ্রাম বন্দরের চার নম্বর বার্থের ৩ নম্বর শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি গাড়ি।

আজ বুধবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কেমিক্যালের শেডে আগুন লাগায় তা দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন আয়ত্ত্বে আনার জন্য দমকল বাহিনী নানাভাবে চেষ্টা করেও সফল হচ্ছে না। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড কালো ধোঁয়া অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বন্দরের তিন নম্বর শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪ টা ১৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে বন্দরের ফায়ার সার্ভিস, নিমতলা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা সম্ভব হয়নি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন