২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০ www.24ghonta.news১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৬ জিলকদ ১৪৪১ হিজরি

লোহাগাড়ায় গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত : আহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ । ৬:৫৩ সন্ধ্যা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মাদ জাহাঙ্গীর আলম (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোহাম্মাদ আরিফ(২৬) নামের অপর এক আরোহী।

১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াছিন আরফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. জাহাঙ্গীর উপজেলার চুনতি ইউনিয়নের হাজ্বী রাস্তার কাজীর পাড়ার মৃত জালাল আহামদের পুত্র। আহত যুবক মো. আরিফ কলাউজানের গাবতল এলাকার নুরুল আমিনের পুত্র। তাঁরা দুজনই লোহাগাড়া বটতলী শহরের মোবাইল মার্কেটের ব্যবসায়ী।

লোহাগাড়া বটতলী মোবাইল মার্কেটের ব্যবসায়ী নেতা আ ন ম আবদুল্লাহ বাবলু জানান, ঘটনারদিন তাঁরা দুজন মোটর সাইকেলযোগে তাদের এক বন্ধুকে আনতে রাজঘাটা যাচ্ছিলেন।

এ সময় আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে একটি আজ্ঞাত গাড়ি পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন