২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০ www.24ghonta.news১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৬ জিলকদ ১৪৪১ হিজরি

হাটহাজারীতে চোলাই মদসহ আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ । ১০:০২ রাত

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে ১২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র। বৃহস্পতিবার ( ১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স মদুনাঘাট চেয়ারম্যান বাড়ি এবং কাটাখালী দাস পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটককৃতরা হলেন রাউজান পশ্চিম গুজরা সেনাই দিঘীর পাড়ের স্বপন দের ছেলে ছোটন দে (২২) একই এলাকার মৃত রতন দের ছেলে বিজয় দে (৩০) এবং মধ্য মাদার্শা কাটাখালী দাসপাড়া ০৬নং ওয়ার্ডেরর মৃত সাধন জলদাসের ছেলে মিটন জলদাস (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাটহাজারী থানাধীন ১৩ নং দক্ষিন মাদার্শা ইউনিয়নস্থ মদুনাঘাট সাকিনের জনৈক আক্তার চেয়ারম্যানের নতুন বাড়ীর সামনে মদুনাঘাট-ফতেয়াবাদ পাকা রাস্তার উপর থেকে আসামী ছোটন দে (২২) এবং বিজয় দে (৩০) কে ১০ (দশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক করে। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে মধ্য মাদার্শা কাটাখালী দাসপাড়া সাকিনস্থ আসামী মিটন জলদাস এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে আসামী মিটন জলদাসকে১১০ (একশত দশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক করে।

এ ব্যাপারে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(ক)/ ৩৬(১) এর ২৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩০, তারিখ- ১৬/০৭/২০২০ ইং।

২৪ঘণ্টা /এন রানা / পারভেজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন