২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ জুলাই ২০২০ www.24ghonta.news২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৭ জিলকদ ১৪৪১ হিজরি

করোনা চিকিৎসায় হাটহাজারীতে চিকিৎসা সামগ্রী প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ । ১০:০৩ সকাল

হাটহাজারী প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় হাটহাজারীতে চিকিৎসা সামগ্রী প্রদান করেছে আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি মোঃ নাজিম উদ্দিন।
বৃহস্পতিবার ( ১৬ জুলাই) নাজিম উদ্দিন এর পক্ষে কামাল পাড়া যুব সংঘের সাবেক দুই সভাপতি মোঃ রেজাউল করিম বাবু , মোঃ ফিরোজ ও বর্তমান সাধারণ সম্পাদক মোঃ নাছির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

উক্ত চিকিৎসা সামগ্রীর মধ্যে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি ইলেকট্রনিক্স কেথলি ও ৩০০ পিচ হ্যান্ড গ্লাবস এবং জাগৃতি আইসোলেশন সেন্টার, মেখল মানবিক আইসোলেশন কেন্দ্র, নবারুন সংঘ এবং হাফেজ জিন্নাহ (রহ:) ট্রাস্ট এর প্রতিনিধির হাতে প্রত্যেকটিকে ৩টি করে মোট ১২টি ইলেকট্রনিক্স কেথলি প্রদান করা হয়।

২৪ঘণ্টা /এন আর /পারভেজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন