২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ জুলাই ২০২০ www.24ghonta.news২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৭ জিলকদ ১৪৪১ হিজরি

মুজিববর্ষ উপলক্ষে রাউজানের উত্তর হলদিয়া সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ । ১১:০৪ সকাল

রাউজান প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশে ১ কোটি বৃক্ষরোপনের কর্মসূচিকে বাস্তবায়নে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় এবং তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া সমাজ কল্যাণ পরিষদ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।

১৬জুলাই বৃহস্প্রতিবার বিকাল ৪ টায় উত্তর হলদিয়ায় নতুন সিসি ঢালায় রাস্তার দুই পাশে প্রায় দুই হাজার চারাগাছ রোপন ককর্মসূচির উদ্বোধন করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। অতিথি ছিলেন
১নং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম। এ সময় শহীদ মন্নান স্মৃতি সংস্থার সভাপতি মুহাম্মদ সাদ্দাম হোসেন, উত্তর হলদিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপদেষ্টা মুসলেহ উদ্দিন কাউছার, মাওলানা ওবাইদুল্লাহ, মাওলানা দিদারুল আলম সহ অত্র সংগঠনের সম্পাদক ও সদস্যবৃন্দের মধ্যে জামশেদুল আলম, আলমগীর হোসেন, হেলাল উদ্দিন, জিয়াউদ্দিন বাবলু, বেলাল উদ্দিন, নজিবুল বশর, মোহাম্মদ আশারাফ ,আজগর, রিয়াজ, ইকবাল, সাকিব, ফয়েজ, খোকন, জামাল, জমিলসহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা /এন আর /নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন