২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২০ www.24ghonta.news৩ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৮ জিলকদ ১৪৪১ হিজরি

দু’মাসের দোকান ভাড়া মওকুফ করে মানবতার এক দৃষ্টান্ত দেখালেন তাহের প্লাজা মার্কটের মালিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০ । ৫:১০ সন্ধ্যা

রাউজান প্রতিনিধি :উপজেলা সদরের ফকির হাট বাজারের তাহের প্লাজা মার্কেটের ব্যবসায়ীদের দু’মাসের দোকান ভাড়া মওকুফ করেছেন মার্কেটের মালিক হাজী আবু তাহের।করোনা মহামারির পরিস্থিতির কারণে গত এপ্রিল ও মে দু’মাস দোকানপাট বন্ধ ছিলো।ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসায়ীরা তাঁদের দোকানে ক্রয়-বিক্রয় করতে পারেনি।একারণে তাহের প্লাজা মাকের্টের মালিক চিকদাইর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হাজী চাঁন মিয়া সারাংয়ের বাড়ীর হাজী আবু তাহের তার মাকের্টে যেসব ব্যবসায়ী রয়েছে তাঁদেরকে দু”মাসের দোকান ভাড়া মওকুফ করে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাহের প্লাজার মালিকের পুত্র জসিম উদ্দিন বলেন, গত এপ্রিল ও মে দু’মাসের দোকান ভাড়া আমার পিতা হাজী আবু তাহের মওকুফ করে দিয়েছেন।ব্যবসায়ীরা বলেন,গত এপ্রিল ও মে দু’মাসের দোকান ভাড়া মওকুফ করে দিয়েছে।এর জন্য উনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২৪ঘণ্টা/এন আর /নিজাম

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন