জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামি ধরতে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সাহেদুজ্জামান নামের এক সহকারী পরিদর্শকের মৃত্যু হয়েছে। সাহেদ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
শনিবার (১৮ জুুলাই) বিকেলে পাঁচবিবির ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে অভিযান চালায় র্যাব। অভিযানে যায় সহকারী পরিদর্শক (এসআই) সাহেদুজ্জামানসহ কয়েকজন সদস্য। এ সময় র্যাব সদস্যদের দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে আসামিরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদও তাদের ধরতে ঝাঁপ দেয়। বেশ কিছুক্ষণ পর নদী থেকে সাহেদকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাহেদ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।
২৪ ঘণ্টা/এম আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০ । ৯:১০ রাত