২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ জুলাই ২০২০ www.24ghonta.news৪ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৯ জিলকদ ১৪৪১ হিজরি

চুয়েটের স্থাপত্য বিভাগে “ডিজাইন উইথ কমিউনিটি” শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২০ । ৪:৪৪ বিকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের আরবান ডিজাইন অ্যান্ড রিসার্চ ল্যাবের উদ্যোগে “ডিজাইন উইথ কমিউনিটি” (Design with Community) র্শীষক একটি মুক্ত আলোচনা ও শিক্ষানির্ভর অনলাইন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

১৮ জুলাই (শনিবার) রাত ৯ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত কমিউনিটি স্থপতি কো-ক্রিয়েশন আর্কিটেক্টস এর সহ-প্রতিষ্ঠাতা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্থপতি খন্দকার হাসিবুল কবির।

এতে সভাপতিত্ব করেন চুয়েট স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। উক্ত ভার্চুয়াল সভার সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক মুস্তাফিজ আল মামুন।

প্রায় সাড়ে ৩ ঘন্টা ব্যাপি উক্ত ভার্চুয়াল সেশনে স্থাপত্য বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আয়োজনের উদ্যোগ এবং ভিজ্যুয়ালাইজশেন করেছেন স্থাপত্য বিভাগের প্রভাষক রাহানাত আরা জাফর।

এ সময় স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক দেবশ্রী মণ্ডল, তাজিয়া রহমান, শায়লা শারমিন এবং প্রভাষক অমতি ইমতিয়াজ ও শুভ্র দাশ ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন