২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৯ জুলাই ২০২০ www.24ghonta.news৪ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২৯ জিলকদ ১৪৪১ হিজরি

সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২০ । ৪:৫৪ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত সারাদেশে ১ কোটি ফলজ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সীতাকুুুুণ্ড উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধর করা হয়েছে।

রবিবার সকালে পৌরসভা কার্যলয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী,বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী, সাঈদ মিয়া, রতন মিত্র, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে শারীরিক অসুস্থতার কারণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন