২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ জুলাই ২০২০ www.24ghonta.news৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৩০ জিলকদ ১৪৪১ হিজরি

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে আরও ১৭৩ জনের করোনা শনাক্ত,মোট ১২৯২৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০ । ৮:৫৪ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৭৩ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৭ জন এবং উপজেলাগুলোতে ৬৬ জন। এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৯২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যায় নি।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১১৬ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১ জন এবং উপজেলায় ৪ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২০৭ টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৬ জন এবং উপজেলায় ৬ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল নমুনা পরীক্ষা করা হয় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায় ২৯ জন।

ইমপেরিয়াল হাসপাতালের ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৪ জন এবং উপজেলায় ১৯ জন।

শেভরণ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৪ জন এবং উপজেলায় ৮ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৬ জনের করোনার নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

সোমবার (২০ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৮৬৯ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭৩ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১২৯২৭ জন। এর মধ্যে নগরে ৮৯৯৯ জন এবং উপজেলায় ৩৯২৮ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : সাতকানিয়া ২, আনোয়ারা ৪, চন্দনাইশ ৪, পটিয়া ৪, রাঙ্গুনিয়া ৩, রাউজান ১৬, ফটিকছড়ি ৭, হাটহাজারীরদ ১৯, সীতাকুণ্ড ১, মিরসরাই ৪ এবং সন্দ্বীপ ২ জন। 

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২২৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫৭ এবং উপজেলায় ৬৬ জন। এছাড়া নতুন ৩২ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৮৪ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন