২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ জুলাই ২০২০ www.24ghonta.news৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৩০ জিলকদ ১৪৪১ হিজরি

মান্না দে’র কফি হাউসের সেই মঈদুল গুরুতর অসুস্থ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০ । ১:৫৪ দুপুর

উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কলকাতার মান্না দে’র কালজয়ী গান কফি হাউসের ‘নিখিলেশ প্যারিসে মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে’ অন্যতম চরিত্র ঢাকার মঈদুল গুরুতর অসুস্থ। গত ৫ জুলাই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৩৬ সালের ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় জন্মগ্রহণ করেন কফি হাউজের সেই মঈদুল। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয় সবার সঙ্গে। ১৯৮৩ সালে এই গানটি প্রকাশ হয়। গানটি লেখেন গৌরি প্রসন্ন মজুমদার।
১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি ঢাকায় চলে আসেন পরিবার নিয়ে।

কাগজের রিপোর্টার মঈদুল ঢাকায় এসে সাংবাদিকতা করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, সংবাদ, বাংলার বাণী আর দৈনিক পূর্বদেশে।

মঈদুলের কফি হাউজের সোনালী বিকেল হারিয়ে গেছে অনেক আগেই। এখন মঈদুলের বিকেল কাটছে হাসপাতালে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন