২৪ ঘন্টা নিউজ
সোমবার ২০ জুলাই ২০২০ www.24ghonta.news৫ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৩০ জিলকদ ১৪৪১ হিজরি

খাগড়াছড়িতে প্রতিবেশীর লাঠির আঘাতে নারীর মৃত্যু,আটক তিন স্বজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০ । ৫:১৮ সন্ধ্যা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে নিকি বালা ত্রিপুরা নামে এক নারী নিহত হয়েছে। গতরাতে জেলা সদরের পুলিশ লাইন্স এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিকি বালা ত্রিপুরা একই এলাকার দেন মোহন ত্রিপুরার স্ত্রী।

পুলিশ জানায়, গতরাতে মদ্যপ অবস্থায় পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা ফুলেন্দ্র ত্রিপুরা ও তার স্ত্রী জীবন মালা ত্রিপুরার মধ্যে ঝগড়া হয়।

এসময় ঝগড়া থামাতে গেলে লাঠির আঘাতে নিকি বালা ত্রিপুরার মৃত্যু হয়। এ ঘটনায় ফুলেন্দ্র ত্রিপুরা, জীবন মালা ত্রিপুরা ও বিজয় ত্রিপুরাকে আটক করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশীদ জানান এ ঘটনায় আটককৃতদের আসামী করে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন