২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২১ জুলাই ২০২০ www.24ghonta.news৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ১ জিলহজ ১৪৪১ হিজরি

বিশ্ব সেরা চিন্তাবিদের তালিকায় বাংলাদেশি স্থপতি মেরিনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ । ৪:৩৪ বিকাল

চলতি বছরে বিশ্বের সেরা ৫০ চিন্তাবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। গত ১৪ জুলাই বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের এই তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ‘প্রসপেক্ট’।

ম্যাগাজিনটিতে বলা হয়েছে, মেরিনা তাবাসসুম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে ভবন নির্মাণ এবং পরিবেশের দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নকশা তৈরি করায় দারুণ অবদান রেখেছেন। তারই স্বীকৃতি এটি।

প্রসপেক্ট ম্যাগাজিনে বলা হয়েছে, স্থপতি মেরিনা তাবাসসুমের নকশা করা স্থানীয় উপকরণের হালকা ওজনের বাড়িগুলো স্টিলের ওপর দাঁড়িয়ে থাকতে সক্ষম এবং পানির মাত্রা বেড়ে গেলে সেগুলো সরানো যায়। বিষয়গুলো আন্তর্জাতিকভাবে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

টেরাকোটা ইট দিয়ে নির্মিত রাজধানীর বায়তুর রউফ মসজিদের নকশা করেছেন মেরিনা। মসজিদটির নকশা করে স্থাপত্যে আগা খান পুরস্কারও পেয়েছেন এই স্থপতি। বাংলাদেশের স্থপতি হিসেবে তিনিই প্রথম আগা খান পুরস্কারে ভূষিত হন। যদিও এর আগে বাংলাদেশের তিনটি স্থাপত্য এই পুরস্কার পেয়েছিল। কিন্তু সেগুলোর স্থপতি বিদেশি ছিলেন।

উল্লেখ্য, আগা খান পুরস্কার আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন