২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ জুলাই ২০২০ www.24ghonta.news৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২ জিলহজ ১৪৪১ হিজরি

জাতীয় মৎস্য সপ্তাহ: রাউজান পিংক সিটি লেকে ২৫ কেজি পোনা অবমুক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২০ । ৪:৩৮ বিকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের কর্মসূচির অংশ হিসাবে উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত রাউজান পিংক সিটি-১ এর সম্মুখস্থ লেকে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

পোনা অবমুক্ত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

রাউজান উপজেলা সি.মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকরের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়াজ মোরশেদ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা সিস.মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মাঠ কর্মকর্তা রুবেল কান্তি দে, সমাজ সেবক আজিজুল হক কোম্পানী, শোয়েব এ খান প্রমুখ।

রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী লেকে অবমুক্ত করার জন্য পোনাগুলো সরবরাহ করেন। পোনা অবমুক্ত শেষে অতিথিগণ পিংক সিটির লেক পরিদর্শন করেন।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন