২৪ ঘন্টা নিউজ
বুধবার ২২ জুলাই ২০২০ www.24ghonta.news৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ২ জিলহজ ১৪৪১ হিজরি

মিরসরাইয়ে সিজিএফ-বাক কীপার খামারীদের মাঝে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২০ । ৪:৪২ বিকাল

আশরাফ উদ্দিন,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ে সিজিএফ-বাক কীপার খামারীদের মাঝে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে ব্ল্যাক-বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকেল্পর আওতায় ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।

ক্যাম্পেইন উদ্ধোধন কালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, গত অর্থবছরের ন্যায় চলতি অর্থবছরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প হতে ২ জন সি.জি.এফ খামারীকে প্ল্যাস্টিক মাচা, প্ল্যাস্টিক নেট সম্বলিত ১০ হাজার টাকার মূল্যের আধুনিক ছাগলের ঘর, ৩০ কেজি মিল্ক রিপ্লেশার, ২ কেজি ভিটামিন মিনারেল প্রিমিক্স, ২ লিটার লিভারটনিক, ৫০০ মিলি জিংক সিরাপ, ৩০ পিচ কৃমিনাশক, পি.পি আর রোগের টিকা ও ডিজিটাল সাইন বোর্ড দেওয়া হয়।

এছাড়া অন্য একজন বাক কিপারকে হাটহাজারী সরকারী ছাগল উন্নয়ন খামার হতে উন্নত জাতের ২টি পাঠা, প্ল্যাস্টিক মাচা, প্ল্যাস্টিক নেট সম্বলিত আধুনিক ছাগলের ঘর, ৫কেজি ভিটামিন মিনারেল প্রিমিক্স, ২লিটার লিভারটনিক, ৫০০ মিলি জিংক সিরাপ, ৩০ পিস কৃমিনাশক, পি.পি.আর রোগের টিকা, ডিজিটাল সাইন র্বোড, দানাদার খাদ্য বিতরণ করা হয়।

এদিকে বেশী বাচ্চা উৎপাদনকারী একজন শ্রেষ্ঠ ছাগী পালন খামারী ও একজন শ্রেষ্ঠ পাঠা পালন খামারীকে ১টি করে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরেনারি সার্জন ডাঃ জয়িতা বসু, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, ডাঃ মিনহাজুল করিম প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন