২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৪ সফর ১৪৪১ হিজরি

রাজস্থলীতে অপহরণের পর বিএনপি নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ । ৮:৪৮ সকাল

রাঙামাটির রাজস্থলীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি দ্বীপময় তালুকদারকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার ভোর রাতে উপজেলার ২নং গাইন্দা ইউনিয়নের তাইতং পাড়ায় এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার জিরো মাইল এলাকা থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।

তিনি রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের হেডম্যান (গ্রাম প্রধান)।

রাজস্থলী থানার তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন