২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ জুলাই ২০২০ www.24ghonta.news৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৪ জিলহজ ১৪৪১ হিজরি

গাউসিয়া কমিটির সামাজিক কার্যক্রম প্রশংসনীয় ; রাউজানে গাছের চারা বিতরণ কর্মসূচীতে পারভেজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ । ৬:২৪ সন্ধ্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : “বিশ্বে দিনদিন উষ্ণতা বাড়ছে। হিমালয়ের বরফ গলছে। বর্তমানে এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করা জরুরী হয়ে পড়েছে। গাউসিয়া কমিটির মত ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন এই বিষয়টি অনুধাবন করে বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। সামাজিক এসব কর্মসূচীতে গাউসিয়া কমিটির দেখাদেখি অন্যদেরও এগিয়ে আসা উচিৎ।” দেশের অন্যতম অরাজনৈতিক, আধ্যাত্মিক ও মানবিক ইসলামী সংগঠন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’ রাউজান ফকির তকিয়া শাখা (ছাত্র ফোরাম) এর উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

২৪ জুলাই (শুক্রবার) দুপুরে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী ফকির তকিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও ছাত্র ফোরাম সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, বৃক্ষরোপণ কর্মসূচীর পৃষ্ঠপোষক ও গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখা (ছাত্র ফোরাম) এর উপদেষ্টা জসিম উদ্দিন চৌধুরী, হাজী লোকমান কোম্পানি, তসলিম উদ্দিন চৌধুরী, গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ সৈয়্যদ মিয়া।

উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখা (ছাত্র ফোরাম) এর সহ-সভাপতি শাহাদাত হোসেন মুন্না, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক, রবিউল হোসেন রানা, নেজাম উদ্দিন, হেলাল উদ্দিন ছোটন, শফিউল হোসেন সম্রাট, মোহাম্মদ ইব্রাহিম, হাফেজ মনির উদ্দিন, আরিফ মঈনুদ্দিন রাকিব, দেলোয়ার হোসেন, আজিজুল হক, আলী হোসেন জুয়েল, নিজাম উদ্দিন শাউন, মহিউদ্দিন ফরহাদ, কাজী আরিফ, মোহাম্মদ খোরশেদ, সাহেদ ইসলাম, জাহেদুল ইসলাম, মোঃ রিফাত প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন