২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ জুলাই ২০২০ www.24ghonta.news৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৪ জিলহজ ১৪৪১ হিজরি

ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান করলেন ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ । ৬:৫৩ সন্ধ্যা

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের জন্য একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছে ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন।

শুক্রবার (২৪জুলাই) বিকালে এ্যাম্বুলেন্সটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিনের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, ফটিকছড়ি পৌরসভা মেয়র ইসমাইল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ্ কুরাইশী, ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন মাহমুদ জুয়েল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, ডা. জয়নাল আবেদীন মুহুরী, ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন, নাজিরহাট পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য যে, এই এ্যাম্বুলেন্সের চালকের বেতন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় খরচ ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ বহন করবেন বলে জানান মুখপাত্র আহমেদ এরশাদ খোকন।

২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন