২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ জুলাই ২০২০ www.24ghonta.news৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৪ জিলহজ ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে মাস্ক না পরায় জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ । ৭:১০ রাত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করার দায়ে ১১ ব্যক্তিকে ৪ হাজার ১’শত টাকা অর্থদন্ড করা হয়েছে। অপরদিকে আজ মেঘনা নদীর রায়পুর অংশের পুরান বেড়ী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ও ১০ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।

আজ বিকালে পৃথক ভ্রাম্যমান আদালতে মোট ১৪ হাজার ১’শত টাকা জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরী। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য- মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত এক পরিপত্রে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে এক আদেশ জারি করেছেন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, সরকারি নির্দেশ অমান্য করে-মাস্ক না পরে অযথা ঘুরাফেরা করায় আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। একইদিন মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও জরিমানাও আদায় করা হয়েছে।। জরিমানার অর্থ সরকারি কোষাঘারে জমা দেয়া হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/আকাশ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন