২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ জুলাই ২০২০ www.24ghonta.news৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৪ জিলহজ ১৪৪১ হিজরি

গিয়াস রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ । ৮:৫০ রাত

ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন খাঁন স্বপন রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত পত্রে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য তাঁকে নবগঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক ওমর ফারুখ, সদস্য শিক্ষক প্রতিনিধি আনন্দ কুমার বড়ুয়া, সদস্য অভিভাবক প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস।

গত ১৪ জুলাই শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগসহ সকল দায়িত্ব পালন করিবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন