২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ জুলাই ২০২০ www.24ghonta.news১০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ৫ জিলহজ ১৪৪১ হিজরি

করোনার অ্যান্টিবডি পরীক্ষা এবার ঘরে বসে,ফলাফলও মিলবে মাত্র ২০ মিনিটেই!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০ । ৮:৪০ সকাল

২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক।। করোনার অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে সংক্রমিত হয়েছে কিনা তা খুব সহজেই জানা যাবে। তাও ঘরে বসেই খুব কম সময়ের ব্যবধানে মাত্র ২০ মিনিটেই।

এতদিন ট্রায়াল হিসেবে গোপনে এই টেস্ট করা হয়েছে। ট্রায়ালে সাফল্য পাওয়ায় এবার দেশব্যাপী বিনামূল্যে অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিচ্ছে ব্রিটিশ সরকার বরিস জনসন।

দেশটির গণমাধ্যম দ্যা ডেইলি টেলিগ্রাফ জানায়, এতোদিন ট্রায়ালের সময় প্রায় ৯৮.৬% মানুষের প্রকৃত রিপোর্ট দিয়েছে এই টেস্ট।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি এই পদ্ধতি ২০ মিনিটে বলে দেবে আপনি ভাইরাসের সংক্রমণে এসেছেন কিনা।

সেই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর স্যার জন বেল বলেছেন, “এই টেস্ট সত্যি অসাধারণ। আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার সংক্রমণ আছে কিনা।”

অক্সফোর্ড দাবি করেছে, এই টেস্ট আপনাকে বলে দেবে করোনার সঙ্গে লড়তে আপনার শরীর কতটা প্রতিরোধ গড়ে তুলেছে। তবে, আগামি কোনও সংক্রমণের সঙ্গে যুঝতে আপনার শরীর তৈরি কিনা, সেটা জানা যাবে না। এমনটাই দাবি ওই বিশ্ববিদ্যালয়ের।

এযাবৎকাল রক্তের নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হতো। এই ঘটনা সম্পন্ন করতে প্রায় ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতো।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন